শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

চরের ভূমিহীনদের বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে : হাফিজ উদ্দিন

পাঠক প্রিয়

ভোলা প্রতিনিধি

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চরের ভূমিহীন পরিবারগুলোকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেওয়া হবে। এর মাধ্যমে চরের খাস জমি নিয়ে চাঁদাবাজি ও দখলবাজির সুযোগ বন্ধ করা হবে।

মঙ্গলবার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিন ও চরমোজাম্মেলে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, “বিএনপি অতীতেও ভূমিহীন মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। আমরা চাই চরের কোনো পরিবার আর মাথা গোঁজার ঠাঁইহীন না থাকুক।”

তিনি বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার তজুমদ্দিনের বিভিন্ন চরে ১০ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দিয়েছিল। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার তখন নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছিল।

গত ১৬ বছরে চরের খাস জমি বন্দোবস্ত না দিয়ে চাঁদাবাজি করা হয়েছে অভিযোগ করে মেজর হাফিজ বলেন, “এর ফলে নিরীহ মানুষ চরম শোষণের শিকার হয়েছে, বহু পরিবার শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে চরের পরবর্তী প্রজন্ম বন্দোবস্তের মাধ্যমে একখণ্ড জমির গর্বিত মালিক হবে।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু এবং জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ