বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চবি উপ-উপাচার্যের বক্তব্য ঘিরে বিভ্রান্তি দূর করতে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তি

পাঠক প্রিয়

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

চবি প্রতিনিধি

চট্টগ্রাম, ১৫ ডিসেম্বর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড-সংক্রান্ত বক্তব্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্য দফতরের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্যের বক্তব্যের কিছু খণ্ডিত অংশ গণমাধ্যমে প্রচার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ইতিহাসের সত্য উদ্ঘাটনে সঠিক পদ্ধতি অনুসরণ করে গবেষণা অপরিহার্য এবং গবেষণার বাইরে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

অ্যাকাডেমিক আলোচনার অংশ হিসেবে তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে—এমন মত তুলে ধরেন এবং এ বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। তবে বক্তব্য প্রদানের সময় অনিচ্ছাকৃতভাবে ‘পাকিস্তানি বাহিনী’র পরিবর্তে ‘পাকিস্তানি যোদ্ধা’ এবং ‘বিশ্বাসযোগ্য নয়’ বোঝাতে গিয়ে ‘অবান্তর’ শব্দ ব্যবহার করায় ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, উপ-উপাচার্য তার বক্তব্যে মুজিবনগর সরকারের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা নুরুল কাদিরের লেখা ‘দুশো ছেষট্টি দিনে স্বাধীন’ গ্রন্থ এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীরের একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দেন। তিনি উল্লেখ করেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত এখনো হয়নি।

এ ছাড়া ১৯৭২ সালে নিখোঁজ চলচ্চিত্রকার জহির রায়হানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জহির রায়হান শহীদ বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং তাকে পাওয়া গেলে এ বিষয়ে বহু অজানা তথ্য সামনে আসতে পারত।

প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে জানায়, তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়—সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ