অনলাইন ডেস্ক

চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন। শনিবারের অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে তিনি আঘাত পান।
দূর্ঘটনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য শরীফুলকে হাসপাতালে নেওয়া হয়। তবে চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তিনি গণমাধ্যমকে বলেন, “আঘাত বড় কিছু নয়। মাথায় লেগেছে বলেই হাসপাতালে নেওয়া হয়েছে। এখন শরীফুল আবার হোটেলে ফিরে এসেছে।”
বিপিএলে টানা দুই দিনের ম্যাচের পর আজ (রোববার) ছিল বিরতির দিন। এই সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা।


