রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাত ৮টার দিকে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে এবং রাত সাড়ে ৮টায় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯৫২০ নম্বর ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, ইউএস-বাংলার ফ্লাইটে আসা যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন এবং সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এছাড়া শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ফ্লাইট থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ১ হাজার ৫১৪ কার্টনে মোট ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।

ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, আমদানি নীতি আদেশ ২০২২–২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। প্রতিটি প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ—‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা এবং সংশ্লিষ্ট ক্ষতিকর ছবি থাকা বাধ্যতামূলক। জব্দকৃত সিগারেটের ক্ষেত্রে এসব শর্ত প্রতিপালন করা হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ