সোমবার, মে ১১, ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুরে পরকীয়ার অভিযোগে শিক্ষক-শিক্ষিকা আটক

পাঠক প্রিয়

রিয়ায এলাহী রাজন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কেশালীডাঙ্গা কে.এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা নাহার বানু এবং জামালপুরের মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনকে পরকীয়ার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কের অভিযোগ চলছিল। গ্রামবাসীর দাবি, তারা নিয়মিতই গোপনে সাক্ষাৎ করতেন। এ নিয়ে সন্দেহ ও ক্ষোভ বাড়তে থাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে।
এ সময় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসী দু’জনকেই পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষকদের এমন আচরণ শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করছে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ