বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

খুলনায় আদালত থেকে ফেরার পথে দুইজনকে গুলি করে হত্যা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি ফজলে রাব্বি রাজন। নিহত আরেকজনের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে আদালতে হাজিরা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুইজন। পথে মানিকতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত গুলি চালায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খুলনা জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ বা পুরোনো কোনো মামলার জের ধরে এ হামলা হতে পারে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং মূল উদ্দেশ্য কী—তা উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক দেখা দিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ