মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

খুবির অধ্যাপক ড. রুবেল আনছারকে দায়িত্ব থেকে অব্যাহতি

পাঠক প্রিয়

জানুয়ারিতে অর্থনৈতিক সম্প্রসারণের গতি কমেছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি কিছুটা কমেছে। বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচকের...

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোনে ব্যবহারে বাধা নেই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)...

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় জোরদারে আজ বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক...

অবৈধ অস্ত্র নেটওয়ার্ক ভাঙার ইঙ্গিত? সুব্রত বাইনের সহযোগী বিপু রিমান্ডে

অনলাইন ডেস্ক  রাজধানীতে অবৈধ অস্ত্র বাণিজ্য ও সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের...

স্বৈরাচারের মতোই গুপ্ত দলটি নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান

অনলাইন ডেস্ক   বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বলেছেন, স্বৈরাচারের...

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেল আনছারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র গঠিত তদন্ত কমিটি গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের আলোকে সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে দুই বছরের জন্য দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন—একদিন হঠাৎ ওই শিক্ষক তাকে ফোন করে দেখা করার অনুরোধ জানান। পরে নিরালা মোড়ে গিয়ে তাকে গাড়িতে উঠতে বলেন। গাড়ির ভেতরে একপর্যায়ে তিনি অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন।

অভিযোগে আরও বলা হয়, ছাত্রী আপত্তি জানিয়ে গাড়ি থেকে নামতে চাইলে শিক্ষক চলন্ত গাড়িতে তার হাত চেপে ধরে ভয়ভীতি ও হুমকিমূলক বক্তব্য দেন। এতে আতঙ্কিত হয়ে তিনি কৌশলে নিজেকে রক্ষা করে গাড়ি থেকে নেমে যান।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ