মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

খালেদা জিয়া ছিলেন ইতিহাস ও জীবন্ত কিংবদন্তি: অ্যাডভোকেট আলাল

পাঠক প্রিয়

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২৩ জন আহত

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির সময়...

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা...

জনপ্রিয় অভিনেতা টিমোথির বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ গঠন

শোবিজ ডেস্ক টিভি সিরিজ ‘দ্য ওয়েস্ট উইং’ এবং ‘ফিল্ড অব ড্রিমস’-খ্যাত অভিনেতা টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শিশুর ওপর যৌন নির্যাতনের...

৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ, কর্মবিরতি

অনলাইন ডেস্ক রাজধানীতে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে সমাবেশ...

ধর্মের নামে বিভ্রান্তি ও ষড়যন্ত্রের অভিযোগ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক ঢাকা, রবিবার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং...

অনলাইন ডেস্ক

ঢাকা, ১ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি ইতিহাস, তিনি মহাকাল, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তিনি প্রতিটি বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট আলাল বলেন, নারী শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হয়, পরিবার শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়—এই দর্শনের বাস্তব রূপকার ছিলেন বেগম খালেদা জিয়া। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে প্রাথমিক শিক্ষায় তার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়েছে। বিএনপি বর্তমানে ক্ষমতায় না থাকলেও আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা প্রমাণ করে, বেগম খালেদা জিয়া ও তার পরিবার বহুমাত্রিক রাজনৈতিক গুরুত্ব বহন করে।

অ্যাডভোকেট আলাল আরও বলেন, গভীর শোকের মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রীলঙ্কার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ প্রচারিত হয়েছে, তাতে মনে হয়েছে বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। তিনি বারবার বলতেন, ‘বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।’ আল্লাহ তার সেই আকুতি কবুল করেছেন।

বিদেশি এয়ার অ্যাম্বুলেন্সের সুযোগ থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া দেশের মাটিতেই চিকিৎসা ও মৃত্যুকে বেছে নিয়েছেন উল্লেখ করে আলাল বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশকেই বেছে নিয়েছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর ৭ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া তার ভিডিও বার্তায় একটি উসকানিমূলক শব্দও ছিল না। প্রতিশোধ নয়, তিনি শান্তি, আইন ও ন্যায়বিচারের কথা বলেছেন—এটাই তার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

সভায় বক্তৃতার শেষাংশে অ্যাডভোকেট আলাল বলেন, যুগে যুগে বেগম খালেদা জিয়ার মতো মানুষ জন্মান না; শতাব্দীতে হয়তো একজন জন্মান। আমরা যদি তার চরিত্রের সামান্য অংশও নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবেই এ স্মরণসভা সার্থক হবে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ