রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিএনপির ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ পরিস্থিতিতে তার প্রতি সম্মান ও দলের সিদ্ধান্তের ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত বিজয় মশাল রোড শো কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

রিজভী আহমাদ আরও জানান, নতুন তারিখ ও কর্মসূচি সম্পর্কে পরবর্তী সময়ে জানানো হবে। দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিজয়ের মাসে জনসম্পৃক্ততা বাড়াতে ও রাজনৈতিক কর্মসূচিকে আরও শক্তিশালী করতে এই মশাল মিছিল আয়োজনের পরিকল্পনা করেছিল বিএনপি। তবে চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা পিছিয়ে দেওয়া হলো।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ