বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

খলিলুর রহমান মন্ত্রী হলে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে : এনসিপি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ-পরবর্তী প্রতিক্রিয়ায় তীব্র রাজনৈতিক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যদি মন্ত্রী হন, তাহলে নির্বাচনে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এতে প্রমাণ হবে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে—এমন সন্দেহ তৈরি হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনআকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তার মতে, এতে আইনি সংকট ও জটিলতা তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, সংবিধান বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় এলে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। বিএনপির বর্তমান ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপির প্রতি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান।

এদিকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

অন্যদিকে শপথ গ্রহণের আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও বিএনপির কেউ ওই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। এছাড়া বিষয়টি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তাহলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সদস্যদের শপথের বিধান নির্ধারণ করতে হবে। বিএনপি সংবিধান মেনেই চলেছে এবং আগামীতেও চলবে বলেও জানান তিনি।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দলটি দেশটির ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বলে জানা গেছে।

অন্যদিকে ৬৮টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ