মঙ্গলবার, জুন ২, ২০২৬

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বাংলাদেশ টেলিভিশনে দেয়া নির্বাচনী ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। ভাষণে তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টর ও শ্রেণি-পেশার মানুষের জন্য পরিকল্পনা নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে।

তারেক রহমান বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেয়া হবে।

এছাড়া শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য বিশেষ আর্থিক ভাতার পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এ ভাতা দেয়া হবে।

বেকারত্ব সমস্যা সমাধানে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাতে সংস্কার আনার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে অঞ্চলভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তারেক রহমান।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের অংশ হিসেবে এক লাখ ‘হেলথ কেয়ার’ কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে ৮০ শতাংশ নারী থাকবেন বলে জানান তিনি।

তারেক রহমান অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। তিনি দাবি করেন, এই অর্থ পাচার বন্ধ করা গেলে কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অর্থায়ন সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ