বুধবার, জুলাই ১৫, ২০২৬

কোপা দেল রেতে রিয়ালের বিদায়, দ্বিতীয় স্তরের আলবাসেতের ঐতিহাসিক জয়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কোপা দেল রের শেষ ষোলোতে বড় অঘটনের জন্ম দিয়েছে স্পেনের দ্বিতীয় স্তরের দল আলবাসেতে। বুধবার রাতে নিজেদের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

নিয়মিত একাদশের একাধিক তারকাকে বিশ্রাম ও চোটের কারণে বাইরে রেখে মাঠে নামে রিয়াল। এর প্রভাব ম্যাচজুড়েই স্পষ্ট ছিল। আক্রমণে বারবার সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগতে থাকে লস ব্লাঙ্কোসরা। বিপরীতে, ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাসে অনুপ্রাণিত আলবাসেতে শুরু থেকেই আক্রমণাত্মক ও সংগঠিত ফুটবল উপহার দেয়।

রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত বেশ কয়েকজন তারকাকে ছাড়াই স্কোয়াড সাজান। সাবেক কোচ শাবি আলোন্সোর শেষ ম্যাচের একাদশ থেকে ছয়টি পরিবর্তন আনেন তিনি। তবে নতুন এই সমন্বয় কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আলবাসেতে। শাভি ভিয়ার গোলে লিড নেওয়ার পর প্রথমার্ধেই ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে হেফতে বেতানকরের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে গন্সালো গার্সিয়ার গোলে দ্বিতীয়বারের মতো সমতা ফেরায় রিয়াল। তবে নাটকীয়তা শেষ হয় শেষ মুহূর্তে। বদলি হিসেবে নামা হেফতে বেতানকর নিজের দ্বিতীয় গোলটি করে আলবাসেতেকে এনে দেন স্মরণীয় জয়।

এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছে আলবাসেতে। এর আগে দুই দলের ১৪ দেখায় রিয়াল মাদ্রিদ ১১টিতে জয় পায় এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছিল। রিয়ালের বিপক্ষে এটিই আলবাসেতের প্রথম জয়।

এই পরাজয়ের মধ্য দিয়ে সুখকর হয়নি রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরু। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরদিনই শাবি আলোন্সোকে বরখাস্ত করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সাবেক এই রিয়াল ডিফেন্ডারকে।

কোপা দেল রেতে রিয়ালের অপ্রত্যাশিত বিদায় এবং আলবাসেতের সাহসী পারফরম্যান্স এবারের টুর্নামেন্টে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিল।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ