শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সায়েন্সল্যাবে সাত কলেজের গণজমায়েত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিশাল গণজমায়েতের আয়োজন করেছে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। এ উপলক্ষে সেখানে একটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টায় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিভিন্ন পক্ষের মতবিরোধ দেখা দিলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করে।

সূত্র অনুযায়ী, এসব পরামর্শের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীদের লাগাতার অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষাঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আশ্বাস দেওয়া হলেও এখনো রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়নি।

এ প্রেক্ষাপটে অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। অধ্যাদেশ মঞ্চ থেকেই আন্দোলনের ভবিষ্যৎ দিকনির্দেশনা জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি একই দাবিতে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে সাত কলেজের সব শিক্ষার্থীকে কর্মসূচি সম্পর্কে অবগত থাকার পাশাপাশি তা সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া কর্মসূচির কারণে রাজধানীবাসীর সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, অভিভাবকহীন শিক্ষাজীবন ও মানহীন শিক্ষার গ্লানি থেকে মুক্তির দাবিতেই এ আন্দোলন। দাবি পূরণ হলেই শিক্ষার্থীরা পুনরায় পড়াশোনায় ফিরে যাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ