সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

কৃত্রিম তেল সংকট: পাম্প বন্ধ রেখে তেল মজুত

পাঠক প্রিয়

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে গুজব, সরকার বলছে ‘ভিত্তিহীন’

অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সরকার। তিনি...

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলে পাল্টা হামলার জন্য প্রস্তুত ইরান

অনলাইন ডেস্ক লেবাননে সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে...

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর প্রতিনিধি: যশোর শহরের আরএন রোড এলাকায় তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ‘যাত্রীকে পাম্প’-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) বিকাল ৪টার দিকে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় পাম্পটির আন্ডারগ্রাউন্ড ট্যাংকে ৮১৫ লিটার পেট্রোল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। অথচ পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ অজুহাতে পাম্প বন্ধ রেখেছিল। এতে তীব্র রোদে শতাধিক যানবাহন চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হন।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাম্প কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে পাম্প খুলে দিয়ে লাইনে অপেক্ষমাণ চালকদের মাঝে তেল সরবরাহের নির্দেশ দেয় আদালত।

অভিযানের অংশ হিসেবে পাম্পের তেলের পরিমাপ (মেশিন ক্যালিব্রেশন) সঠিক আছে কি না তাও পরীক্ষা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তদন্তে দেখা গেছে, পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ রেখে জনসাধারণকে ভোগান্তিতে ফেলেছে, যা সুস্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর শহরের কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে ‘যাত্রীকে পাম্প’-সহ একাধিক স্টেশনে অনিয়মের চিত্র উঠে আসে। এরপরই জেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

 

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ