শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

কুয়েটে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মো. মাকসুদ হেলালীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে একদল শিক্ষার্থী। একইসঙ্গে তাদের পক্ষ থেকে উপাচার্যের বাসভবনে অবরুদ্ধ করার চেষ্টা চালানোর অভিযোগও উঠেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুয়েট ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থানকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী জানান, “রাত সাড়ে আটটার দিকে কয়েকজন শিক্ষার্থী বাসভবনের প্রধান ফটকে তালা দেওয়ার চেষ্টা করেন। তারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

পূর্বে ‘কুয়েট সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একটি ব্যানার টানানো হয়, যেখানে সাবেক ভিসি ড. মো. আলমগীর-এর সহযোগী আখ্যা দিয়ে বর্তমান ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা ও পাল্টাপাল্টি সংঘর্ষের কারণে অচলাবস্থা বিরাজ করছিল। এই অবস্থার মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে তৎকালীন ভিসি ড. মাসুদকে অব্যাহতি দিয়ে ড. মো. মাকসুদ হেলালীকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ