শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

কুবির ৬ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে প্রথমবারের মতো ফোবানার স্কলারশিপ

পাঠক প্রিয়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছয়জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— গণিত বিভাগের তামান্না আক্তার, ইংরেজি বিভাগের অলিউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মো. ইহসানুল হক সাকিব, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. ইয়াসিন মিয়া, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মো. আব্দুল্লাহ আল নোমান এবং আইন বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা এবং ফোবানার উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও ফোবানার বিভিন্ন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “আজ যারা এখানে স্কলারশিপ পেয়েছ, তোমরা কখনো নিজেদের ছোট ভাববে না। আমি দোয়া করবো, একদিন তোমরাও অন্যদের জন্য এমন স্কলারশিপের ব্যবস্থা করবে। মনে রেখো, জীবনে মানুষের উপকার করতে না পারলেও কখনো অপকার করবে না।”

ফোবানার উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া বলেন, “জিএফবি গ্রুপ মনে করে আমাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছি। এটি আমাদের প্রথম প্রকল্প নয়। জিএফবি গ্রুপের পক্ষ থেকে এর আগেও বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আমাদের একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫০ জনের চক্ষু অপারেশন করা হয়।”

উল্লেখ্য, ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন। সংগঠনটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ