শুক্রবার, মার্চ ৬, ২০২৬

কামরাঙ্গীরচরে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ

পাঠক প্রিয়

তিন বছরে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি, কমেছে বিনিয়োগ ও সঞ্চয়

বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত হিসাবে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার...

উত্থান-পতন মেনে রাজনীতি করতে হয়, তা না করলে টিকে থাকা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন পাওয়াকে দলটির জন্য...

যুক্তরাষ্ট্র দীর্ঘ বছরের কোনো যুদ্ধে আর জড়াবে না: জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD Vance সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন—যুক্তরাষ্ট্র আর বহু বছরের কোনো যুদ্ধে জড়াবে না।...

ইরানের অভিযানে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী: আইআরজিসি

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে পরিচালিত ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে...

‘অপারেশন গজব লিল হক’ ঘিরে নতুন সংঘাত

অনলাইন ডেস্ক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান দাবি করেছে, সীমান্তে সেনা হত্যাকাণ্ড ও কয়েকজন সেনাকে...
বিদ্যুৎ চন্দ্র বর্মন, (নিজস্ব) প্রতিবেদকঃ রাজধানীর কামরাঙ্গীরচরে এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন, মাদক সেবন, জুয়া খেলা ও যৌতুকের জন্য হত্যার হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই গৃহ বধূর নাম সিনথিয়া আহমেদ (২১), স্বামী সোহাগ আলী (৩১), পিতা রাজ্জাক আলী। অভিযোগপত্রে সিনথিয়া আহমেদ উল্লেখ করেন, তিনি বর্তমানে হারিকেন ফ্যাক্টরি সংলগ্ন, মাদবর বাজার, রাজ্জাক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী সোহাগ আলী একই ঠিকানায় বসবাস করলে ও, দীর্ঘদিন ধরে তিনি সংসারের কোনো আর্থিক দায়িত্ব পালন করছেন না।
অভিযোগে আরও বলা হয়, সোহাগ আলী একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা, পাশাপাশি নিয়মিত জুয়া খেলার সাথে সম্পৃক্ত। প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে এসে তিনি স্ত্রী সিনথিয়া ও সন্তানদের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিক নির্যাতন চালান।
সিনথিয়া আহমেদ জানান, “আমার স্বামী যৌতুকের দাবিতে আমাকে বারবার নির্যাতন করেছে। যৌতুক দিতে রাজি না হওয়ায় সে আমাকে মারধর করে এবং একাধিক বার হত্যার হুমকি দেয়। সম্প্রতি সে আমাকে বলে, মামলা খালাস না করলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে।”
তিনি আরও অভিযোগ করেন, ০৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১১টার দিকে এবং একইদিন রাত ৮টার সময় স্বামী সোহাগ আলী তাকে অকথ্য ভাষায় গালাগাল ও এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় জীবন নিয়ে চরম শঙ্কায় ভুগছেন তিনি। বর্তমানে ভুক্তভোগী সিনথিয়া আহমেদ কামরাঙ্গীরচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি নিজের ও সন্তানের জীবন রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মেলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী সিনথিয়া আহমেদ বলেন, আমি একজন আইন মান্যকারী নাগরিক। আমি চাই না কেউ আর এমন নির্যাতনের শিকার হোক। আমার এবং আমার সন্তানের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।”
এ বিষয়ে সোহাগের মুঠো ফোনে কল দিলে ফোনটি রিসিভ করেনি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার পর স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীও বিষয়টি তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেছেন। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...

ইরানের আইসিবিএম কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি সহায়তা

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশ্লেষক Bruce E. Bechtol Jr. দাবি...

নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়, ফিন অ্যালেনের ইতিহাসগড়া সেঞ্চুরি ফাইনালের টিকেট নিশ্চিত করল

অনলাইন ডেস্ক কলকাতা: বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। ম্যাচে...