শনিবার, মার্চ ৭, ২০২৬

কক্সবাজার কলাতলীতে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে

পাঠক প্রিয়

ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’

অনলাইন প্রতিবেদক ‘গুডলাক’ নির্মিত হয়েছে একটি চনমনে, বোকা প্রেমিকের প্রেমঘটিত নানা মজার ঘটনা ঘিরে। গল্পে রয়েছে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস, পারিবারিক...

মুন্সী আলাউদ্দিন আল আজাদ ধর্ম সচিব: এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

অনলাইন ডেস্ক সরকার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ-কে নিয়োগ দিয়েছে। আগামী এক বছরের জন্য...

ত্রিমুখী বিপদে ইসরায়েল

অনলাইন ডেস্ক   মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সর্বাত্মক সংঘাত এখন পুরো অঞ্চলকে...

রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে : অক্সফোর্ড ইকোনমিকস

অনলাইন ডেস্ক অক্সফোর্ড ইকোনমিকস–এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে Bangladesh Nationalist Party (বিএনপি) সরকার গঠন করায় দেশে...

ইরানের সস্তা ড্রোনে চাপে যুক্তরাষ্ট্র: মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাও হিমশিম খাচ্ছে

বিশেষ প্রতিবেদক মধ্যপ্রাচ্যে চলমান ইরান–যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নতুন এক সামরিক বাস্তবতা সামনে এনে দিয়েছে। অত্যাধুনিক ও ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়েছে...

অনলাইন ডেস্ক

Fire burns in the Rohingya refugee camp in Balukhali in Cox’s Bazar, Bangladesh, March 5, 2023. REUTERS/Ro Yassin Abdumonab

কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন প্রায় ১৬ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে সদ্য নির্মিত এন আলম ফিলিং স্টেশন-এ হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো পাম্প এলাকায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের আগুনে পাম্পের আশপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি গ্যারেজে রাখা কয়েকটি গাড়িও আগুনে পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস-এর কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।...

ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘস্থায়ী...

দামি অস্ত্রের মজুত নিয়ে চাপ, উৎপাদন বাড়াতে প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক  বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। উন্নত প্রযুক্তির বিপুল অস্ত্রভাণ্ডার থাকলেও সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল নির্ভুল অস্ত্রের...

যুদ্ধের ছায়া বাজেটে: দাম বাড়ছে পণ্যের, নতুন করে ভাবছে সরকার

বিশেষ প্রতিবেদক ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরে থাকলেও এর ঢেউ...