মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

ওসমান হাদির মৃত্যু ও মব সন্ত্রাসের দায় সরকারের: বিএইচপি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু এবং এর পরবর্তী সময়ে সংঘটিত ধারাবাহিক মব সন্ত্রাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)। দলটির অভিযোগ, সরকার মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে নীরব ভূমিকা পালন করছে।

বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে ধারাবাহিকভাবে মব সন্ত্রাস চলছে। কখনো ‘তৌহিদী জনতা’, কখনো ‘ছাত্র-জনতা’র ব্যানারে এসব সহিংসতা পরিচালিত হলেও সরকার ও সেনাবাহিনী কার্যত নীরব ভূমিকা পালন করছে।

তিনি বলেন, “সরকারের আচরণে প্রতীয়মান হয়—মব সন্ত্রাস সরকারের অজ্ঞাতসারে নয়, বরং আশকারাতেই হচ্ছে। সরকার যেন মব সন্ত্রাসীদের কাছে অসহায়।”

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অথচ শহীদ হাদির মৃত্যুতে শোক পালনকালে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যম এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ অনেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে অগ্নিসংযোগ ও ভাঙচুরে দেশের সম্পদ ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি এই সকল মব সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাবি জানায়—অবিলম্বে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মব সন্ত্রাসের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বিএইচপির অভিযোগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ও স্থিতিশীল সমাজ গঠন করা। কিন্তু সরকার সে পথে না গিয়ে মব সন্ত্রাসকে ‘প্রেশার গ্রুপ’ হিসেবে বিবেচনা করে পরোক্ষভাবে লালন-পালন করেছে।

বিবৃতির শেষাংশে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলে, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ