রবিবার, জুলাই ১২, ২০২৬

ওল্ড ট্রাফোর্ডে ক্যারিকের রূপকথা, ডার্বিতে গার্দিওলার সিটিকে হারাল ইউনাইটেড

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে প্রত্যাবর্তনটা রূপকথার মতোই হলো মাইকেল ক্যারিকের। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই পেপ গার্দিওলার শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমক দেখালেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার। ম্যানচেস্টার ডার্বিতে ২-০ ব্যবধানের জয়ে ঘরের মাঠে নিজেদের আধিপত্যের বার্তা দিল রেড ডেভিলরা।

শনিবার (১৭ জানুয়ারি) প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধের দুই গোলে জয় নিশ্চিত করে ইউনাইটেড। ম্যাচের ৬৫ মিনিটে ব্রুনো ফের্নান্দেসের নিখুঁত থ্রু বল থেকে প্রথম গোলটি করেন ব্রুনো এমবেউমো। ৭৬ মিনিটে প্যাট্রিক দরগুর গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ছিল ইউনাইটেডের স্পষ্ট কার্যকারিতা। স্বাগতিকরা মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৭টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ম্যানচেস্টার সিটির ৭টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেনি গার্দিওলার দল। ইউনাইটেডের দুটি শট পোস্ট ও ক্রসবারে লেগে ফিরে আসে, আর অফসাইডের কারণে বাতিল হয় আরও তিনটি গোল।

ম্যাচে সিটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আর্লিং হলান্ডের চোট। অস্বস্তি নিয়েই খেলতে থাকা নরওয়েজিয়ান এই স্ট্রাইকারকে ৮০ মিনিটে মাঠ থেকে তুলে নেন গার্দিওলা।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেললেও লিভারপুলকে পেছনে ফেলেছে ক্যারিকের দল। অন্যদিকে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে তাদের।

কোচ পরিবর্তনের পর বেশ কঠিন সময় পার করছিল ইউনাইটেড। লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর বরখাস্ত হন রুবেন আমোরিম। এরপর ড্যারেন ফ্লেচারের তত্ত্বাবধানে দুটি ম্যাচে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় দায়িত্ব পান মাইকেল ক্যারিক। তার অধীনেই অবশেষে জয়ের মুখ দেখে দলটি।

ম্যাচের প্রথমার্ধেও একাধিক সুযোগ তৈরি করেছিল ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। অফসাইডের কারণে বাতিল হয় আমাদ দিয়ালো ও ফের্নান্দেসের দুটি গোল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে প্রতিআক্রমণের দক্ষতায় গার্দিওলার সিটিকে ধরাশায়ী করে দেয় রেড ডেভিলরা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ