শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছেন রশিদ খান

পাঠক প্রিয়

একমাত্র টেস্টে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টাইগাররা তুলে নিয়েছে ৫৪৬ রানের রেকর্ড গড়া জয়। টেস্টে ছিলেন না আফগান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। তবে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন এই লেগস্পিনার।

আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে চলবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের আফগান দলে আছেন রশিদ। ২০১৯ সালে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্টে জয় পেয়েছিল আফগানরা। ১১ উইকেট নিয়ে আফগানদের জয়ে বড় অবদান রেখেছিলেন রশিদ।
এবারের একমাত্র টেস্টে রশিদ খানের না থাকা বিষয়ে শনিবার ট্রট বলেন, ‘আমি মনে করি, রশিদ খানের মতো খেলোয়াড় যখন দলে থাকবে না, তখন অবশ্যই অভাব অনুভূত হবে।’ রশিদের উপস্থিতি উজ্জীবিত করতে পারে আফগানিস্তান দলকে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ