বুধবার, জুলাই ১, ২০২৬

এনসিপিতে ভাঙন: কমিটি ঘোষণার ঘণ্টাখানেকেই ২২ নেতার পদত্যাগ

পাঠক প্রিয়

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’...

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

অনলাইন ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা, তহবিলে জমা ১১৪ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া...

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু...

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের সাংগঠনিক সংকটে পড়েছে। নবঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ২২ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কমিটি গঠনকে কেন্দ্র করে নেতৃত্বের যোগ্যতা, দলীয় শৃঙ্খলা ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পদত্যাগী নেতারা।

বৃহস্পতিবার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬৮ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি প্রকাশ করা হয়। কমিটির অনুমোদন দেন দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে মীর মোহাম্মদ শোয়াইব-কে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিন-কে সদস্যসচিব করা হয়।

তবে কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জরুরি সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ নেতারা। শুরুতে চারজন নেতার পদত্যাগের তথ্য জানানো হলেও শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মোট ২২ জন নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে পদত্যাগী দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করে চট্টগ্রামের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তার দাবি, দীর্ঘদিন ধরে দলকে সময় দেওয়া ত্যাগী ও দক্ষ কর্মীদের বাদ দিয়ে নতুন ও অদক্ষ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

বিক্ষুব্ধ নেতারা মহানগর সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনের বিরুদ্ধে দলীয় নীতি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন। তাদের দাবি, তিনি গত নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রভাবশালী মহলের সঙ্গে আঁতাত করেছিলেন। একই সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিনের ভূমিকা এবং নতুন আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইবের সাংগঠনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

অন্যদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, বড় কমিটিতে সবার প্রত্যাশা পূরণ করা কঠিন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থেকে কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। তবে পদত্যাগী নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ এখনও খোলা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস, মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, ইকবাল মাসুদ, রকিবুল ইসলাম, ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান, মোস্তফা রাশেদ আজগর, মোহাম্মদ রাফসান জানি রিয়াজ, মো. নুরুদ্দীন, মোহাম্মদ বেলাল হোসেন, মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের আগস্টে চট্টগ্রামে এনসিপির কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই দলটির অভ্যন্তরে ভাঙন ও মতবিরোধ দেখা দেয়। এর আগে দলটির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন। নতুন করে ২২ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এনসিপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

 

 

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ