শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

এক জয় আর একটি মাইলফলক: ক্রীড়া মাঠে উৎসবের জোয়াড়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : ঢাকা: মাত্র এক জয়ের জন্য দেশজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়েছে। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচে লাল-সবুজের দল ১-০ গোলে জয়লাভ করে। যদিও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলা বাংলাদেশ ইতিমধ্যেই শেষ করেছে, তবু এক জয় দেশজুড়ে উদ্দীপনার সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা, গ্রুপের শেষ রাউন্ডে ভারতের ওপরে থাকা সম্ভব হবে কি না।

ফুটবল উচ্ছ্বাসের মাঝেই ক্রিকেটের মাঠেও বাংলাদেশের গর্বের মুহূর্ত। মুশফিকুর রহিম বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ম্যাচে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, শততম টেস্টে শতক হাঁকানোর পথে রয়েছেন তিনি। আজ এক রান করলে ইতিহাসের আরও এক স্বর্ণালি অধ্যায়ের অংশ হয়ে যাবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

ফুটবল এবং ক্রিকেট—দুই ক্রীড়াতেই বাংলাদেশের জন্য এই সময়টি এক ধরণের উৎসবের সময় হিসেবে চিহ্নিত হচ্ছে। দেশবাসীর চোখ এখন মাঠে, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন ইতিহাস লেখা হতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ