মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য অভিন্ন: শামসুজ্জামান দুদু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্য একই—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এরা দেশের জন্য ক্ষতিকর শক্তি; তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা রয়েছে, তারা মূলত দেশের শত্রু। নির্বাচন না হলে প্রতিবেশী দেশ এবং গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত পতিত শক্তিই লাভবান হবে। এর চূড়ান্ত ক্ষতি ভোগ করতে হবে সাধারণ জনগণকে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ