রবিবার, জুলাই ১২, ২০২৬

উত্তরার সাততলা আবাসিক ভবনে আগুনে ছয়জনের মৃত্যু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভোরের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হলেন: ফজলে রাব্বি রিজভী (৩৮), আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। থানা কাছেই হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার অভিযান সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট পর্যন্ত চলে।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের লাশ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের লাশ উত্তরার অন্য একটি হাসপাতালে এবং একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের সংখ্যা নির্ধারণের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া সম্পর্কে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে সম্পূর্ণভাবে নেভানো হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ