শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যপী সিম্পোজিয়ামের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পাঠক প্রিয়

করোনাকালীন দেশের অনলাইন শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচকন পরিবর্তন আনবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। দেশ বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুইদিন ব্যাপী(১৩-১৪ নভেম্বর) অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ডা. দীপু মনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিয়য়ে দক্ষতামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যেন আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সরকার সেদিকে জোড় দিচ্ছে। শুক্রবার ১৩ নভেম্বর বিকেল চারটায় এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ইউজিসি বাংলাদেশের চেয়ারম্যান, প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। এই সিম্পোজিয়ামে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রফেসরগণসহ কয়েকশ শিক্ষক এবং গবেষক অংশগ্রহন করেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ