অনলাইন ডেস্ক

ইরানের নারী ফুটবল দলের সদস্যরা বিদেশে অবস্থানের পর দেশে ফিরছেন। দীর্ঘ যাত্রার পর মঙ্গলবার তারা অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এরপর তারা তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে তারা পুলিশের নিরাপত্তায় গাড়িতে করে গুরবুলাক সীমান্ত হয়ে ইরানে প্রবেশ করছেন।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার ঘটনায় প্রাথমিকভাবে দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তবে পরে পাঁচজন সদস্য সিদ্ধান্ত পরিবর্তন করে দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, পরিবারের ওপর হুমকি ও চাপের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।


