মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ইনফান্তিনোর আশাবাদে উজ্জ্বল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

পাঠক প্রিয়

নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তাঁরা নির্বাচনি...

জানুয়ারিতে অর্থনৈতিক সম্প্রসারণের গতি কমেছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি কিছুটা কমেছে। বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচকের...

কক্সবাজারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর ৬১ যৌথ অভিযান, গ্রেপ্তার ৮০

কক্সবাজার প্রতিনিধি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত এক মাসে ৬১টি যৌথ...

একাত্তরকে পেছনে ফেললে অস্তিত্ব হারাবে বাংলাদেশ : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি একাত্তরের স্বাধীনতাই আমাদের জাতিগত অস্তিত্ব—এ কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল...

আলেমরা মানুষের ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করছে : সুফি সাগর সামস্

আজকের বিশ্ব যখন বিজ্ঞান, প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির খোঁজে প্রতিনিয়ত ব্যস্ত, তখন দক্ষিণ এশিয়ার বিশেষত বাংলাদেশে এক শ্রেণির ধর্মীয়...

অনলাইন ডেস্ক

আর মাত্র ছয় মাস। পুরো বিশ্বের মতো বাংলাদেশও ধীরে ধীরে ঢুকে পড়ছে বিশ্বকাপ জ্বরে। বরাবরের মতোই ফুটবলভক্তরা ভাগ হয়ে যাবে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে। তবে এই উন্মাদনার মাঝেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে লুকিয়ে থাকে এক চিরন্তন স্বপ্ন—একদিন বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়বে।

এই স্বপ্নকে নতুন করে আলোড়িত করেছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশ একদিন ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ইনফান্তিনোর ভাষায়, বাংলাদেশসহ যেসব দেশ কখনো বিশ্বকাপে অংশ নেয়নি, তাদের জন্য দরজা খুলে দেওয়াই ফিফার অন্যতম লক্ষ্য।

গত বুধবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। সেই ট্রফি কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজের পক্ষে তা সম্ভব না হলেও তিনি বিশ্বাস করেন, আগামী প্রজন্ম একদিন বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাবে। জামালের এই বিশ্বাসের সঙ্গেই সুর মিলিয়েছেন ফিফা সভাপতি।

ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ একটি দারুণ ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবল দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে। ফিফা বাংলাদেশ ফুটবল ও সংশ্লিষ্ট মানুষদের উন্নয়নে বিনিয়োগ করছে। বিশ্বের সব জায়গাতেই প্রতিভা আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।’

তিনি উদাহরণ টেনে বলেন, আগামী বিশ্বকাপে বেশ কয়েকটি নতুন দল অংশ নিচ্ছে—আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও, এশিয়া থেকে উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এসব উদাহরণ প্রমাণ করে, নতুনদের জন্য সুযোগ তৈরি হচ্ছে।

বাস্তবতা অবশ্য এখনও কঠিন। বিশ্বকাপ তো দূরের কথা, বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে মাত্র একবার—১৯৮০ সালে। এবারের এশিয়ান কাপ বাছাইয়েও হামজা চৌধুরী ও শমিত শোমের মতো প্রবাসী ফুটবলারদের ঘিরে প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। তবু স্বপ্ন থেমে নেই।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে এই আসর। ভবিষ্যতে দল সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাবও বিবেচনায় রয়েছে ফিফার। এমন পরিবর্তন বাস্তবায়িত হলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন আর খুব দূরের মনে হয় না।

আজ না হোক কাল—এই আশাতেই বেঁচে আছে বাংলাদেশের ফুটবল। ফিফা সভাপতির কণ্ঠে সেই স্বপ্নের স্বীকৃতি লাল-সবুজের সমর্থকদের মনে নতুন করে সাহস জোগাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ