শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত

পাঠক প্রিয়

রমজান মাসে দাঁতের যত্ন: বিশেষজ্ঞদের পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দাঁতের যত্নও বিশেষ গুরুত্ব পায়। রোজা রাখার কারণে দীর্ঘ...

‘বনলতা এক্সপ্রেস’: নব্বই দশকের আবহে ঈদের ছবির দৌড় শুরু

অনলাইন ডেস্ক জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ক্রমেই বাড়ছে। সম্প্রতি প্রকাশ...

দুদক চেয়ারম্যানসহ ৩ শীর্ষ কর্মকর্তা পদত্যাগ

অনলাইন ডেস্ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও...

কবিতা লিখবো না, ইতিহাস লিখব, তিক্ত ইতিহাস

ফেরদৌস আহমেদ আমি আর কবিতা লিখবো না। আমি এখন ইতিহাস লিখব, একটা যুগের ইতিহাস ,একটা জাতির ইতিহাস। ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই...

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর ‘স্বস্তির সপ্তাহ’: জনমত, তুলনা ও বাস্তবতা

সুফি সাগর সামস্ ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিদায়ের এক সপ্তাহ পার হতেই জনপরিসরে ‘স্বস্তি’ শব্দটি বেশি উচ্চারিত হচ্ছে।...

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট ২০২০ সন্ধ্যায় অনলাইনে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী ও এক আলোচনা সভার আয়োজন করে। ১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি বলেন, এক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলো আপনার সবচেয়ে বড় শক্তি কি, জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন “আই লাভ মাই পিপল” (আমি আমার দেশের জনগণকে ভালোবাসি), তিনি বঙ্গবন্ধুকে আবার প্রশ্ন করেছিলেন আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি, বঙ্গবন্ধু বলেছিলেন “আই লাভ মাই পিপল” (আমি আমার দেশের জনগণকে ভালোবাসি)। ড. মোমেন আরও বলেন, “বঙ্গবন্ধু আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন তা হলো মানুষকে ভালোবাসতে শিখতে হবে”।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাংলাদেশী নামধারী পাকিস্তানী কতগুলো জল্লাদ, পাকিস্তানী কতগুলো খুনি এবং যাদের পেছনে পাকিস্তান ছাড়াও আন্তর্জাতিক মদদ ছিল”। কি হয়েছিলো ১৫ই আগস্টে সেই ইতিহাস জানার প্রতি তিনি সবাইকে তাগিদ দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাবের উপচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেশকে ভালোবাসো, দেশকে ভালবাসলেই বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারবে। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরেছি, আজকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পেরেছি, আজ আমাদের একটা পরিচয় আছে যা নিয়ে আমরা গর্বোবোধ করি।

ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা যারা কছিলো তাদের উদ্দেশ্য হয়তো ছিলো বঙ্গবন্ধুর আদর্শকেও হত্যা করা কিন্তু সেই কাজে তারা সফল হয়নি, হতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে পুনরুদ্ধার এবং সেটাকে বাস্তবায়নের মূল কাজটাই করেছেন বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় এবং শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউল্যাব এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর কবিতা আবৃত্তি করেন।

এ ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠান আয়োজন করে ইউল্যাব। দিবসটি উপলক্ষে ১৫ই আগস্ট জাতির পিতা ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে অনলাইনে এক বিশেষ দোয়ার আয়োজন করে ইউল্যাব। দোয়া শেষে জাতির জনক বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র “বিজয়ের মহানায়ক” প্রদর্শন করা হয়। ইউল্যাবের উপচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক-এর সূচনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাবের রেজিস্ট্রার লেঃ কর্নেল (অবঃ) ফয়জুল ইসলাম।

“ইউল্যাব ১৯৭১ ইতিহাস ক্লাব” ১৩ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে “শেখ মুজিব: এ্যা মিরর অব হিস্ট্রি” শীর্ষক এক অনলাইন আলোচনা সভার আয়োজন করে। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সাংবাদিক আফসান চৌধুরী।

আফসান চৌধুরী তাঁর আলোচনায় বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন “বঙ্গবন্ধুই তৎকালীন নেতাদের মধ্যে এমন একজন যে এদেশের গ্রামীন সমাজ ও মানুষকে বুঝতে পেরেছিলেন, তিনি ছিলেন সত্যিকার অর্থে জনমানুষের নেতা” সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, সংগ্রাম ও কর্ম নিয়ে চর্চা বাড়ানোর দিকে আমাদের  আরো বেশি মনোযোগী ও উদ্যোগী হতে হবে”। স্বাগত বক্তব্য রাখেন জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। তিনি শিক্ষার্থীদের দেশের জন্ম-ইতিহাস জানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুধাবন করার দিকে অধিকতর মনোযোগী হতে গুরুত্বারোপ করেন।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস আমিনা আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা সহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে গভীর সংকট।...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার, জীবিত ৩২

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলার পর ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

ইরান যুদ্ধে বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক হামলার জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে গোটা অঞ্চল। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা...