শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন

পাঠক প্রিয়

ঝিনাইদহ প্রতিনিধি

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুনরায় গণঅধিকার পরিষদে যোগ দিতে যাচ্ছেন। বিষয়টি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান

রাশেদ খান বলেন, “আমাদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আসিফ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলনসহ সব লড়াই-সংগ্রামে সে রাজপথে ছিল। এজন্য তাকে বহু নির্যাতনের শিকার হতে হয়েছে।”

তিনি আরও জানান, আসিফের সঙ্গে ইতোমধ্যে ব্যাপক আলোচনার অগ্রগতি হয়েছে এবং দল তাকে সম্মানজনক দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে। “এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। আমরা যেকোনো মূল্যে তাকে দলে ফিরিয়ে আনতে চাই,” যোগ করেন রাশেদ খান।

এর আগে বুধবার সন্ধ্যায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার গণঅধিকার পরিষদে ফিরে আসার বিষয়ে আলোচনা প্রকাশ্যে আসে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য ছাত্র-রাজনীতির পর্যায়ে পরিচিত মুখ। তার দলবদল দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ