মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ‘জনতার দল’-এর ১২ আসনে প্রার্থী ঘোষণা

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’। সংসদীয় মনোনয়ন ও দেশব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে দলটি ১২টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক মনোনয়ন তালিকা ও নির্বাচনী দিকনির্দেশনা তুলে ধরা হয়।

দলের প্রকাশিত তালিকায় দেখা যায়, শীর্ষ নেতাদের কেউ কেউ একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে ঢাকা, উত্তরবঙ্গ ও গোপালগঞ্জের একাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

প্রকাশিত প্রাথমিক মনোনয়ন তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন—
১. ক্যাপ্টেন (অব.) আফান উদ্দিন – ঠাকুরগাঁও-২
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল (চেয়ারম্যান) – লালমনিরহাট-২
৩. কর্নেল (অব.) আবুল কালাম মো. জাকী – নীলফামারী-৩
৪. লে. জেনারেল সাব্বির আহমেদ – গাইবান্ধা-৬ ও ঢাকা-১৭
৫. মেজর (অব.) জাকির হোসেন – ঢাকা-১০ ও গোপালগঞ্জ-১
৬. প্রকৌশলী (অব.) সোহেল আরমান – সিরাজগঞ্জ-২
৭. আজম খান (মহাসচিব) – ঢাকা-১৬ ও গাজীপুর-৫
৮. মেজর (অব.) ডেল এইচ খান (মুখপাত্র) – কিশোরগঞ্জ-২
৯. প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন – চট্টগ্রাম-৮

তালিকায় দেখা যায়, লে. জেনারেল সাব্বির আহমেদ, মেজর (অব.) জাকির হোসেন এবং দলের মহাসচিব আজম খান দুটি করে আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

দলের যুগ্ম সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, মহাসচিব আজম খান, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক ডেল এইচ খানসহ ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ