শুক্রবার, মার্চ ৬, ২০২৬

আলাদিনের প্রদীপ পেয়ে কোটিপতি গাড়িচালক

পাঠক প্রিয়

হিজবুল্লাহ-হামাস-হুথির খামেনি হত্যার বদলা নেয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক ধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও অনিশ্চয়তার ছায়া নেমেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর খবরে। তেহরান থেকে...

জুলাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তদন্তে এখনো আনুষ্ঠানিক বক্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, বাড়ছে উত্তেজনা

অনলাইন ডেস্ক কঠোর জ্বালানি অবরোধের মধ্যেই কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে’ দখল করে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। শুক্রবার হোয়াইট হাউসের...

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির ত্রিমুখী পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন

বিশেষ প্রতিবেদক রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যায় শৃঙ্খলা ফেরাতে ত্রিমুখী পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডাইভারশন ও ইউটার্ন...

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই শোক: বাবা হারালেন রিংকু সিং

অনলাইন ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন গভীর শোকের খবর পেল ভারতীয় ক্রিকেট দল। ভারতের ব্যাটার রিংকু সিং–এর বাবা খাচন্দ্র সিং দীর্ঘদিন...

স্বাস্থ্য অধিদফতরের কোটিপতি গাড়িচালক আবদুল মালেক ওরফে হাজী আবদুল মালেককে (৬৩) র‌্যাব গ্রেফতার করেছে। রাজধানীতে তার একাধিক বাড়ি, প্লট, ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে।

একজন গাড়ি চালকের দুর্নীতির মাধ্যমে গড়া বিশাল সম্পদের ফিরিস্তি দেখে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রীতিমতো হতবাক হয়েছেন। রোববার ভোরে রাজধানীর তুরাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তুরাগ থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, অবৈধ অস্ত্র, জালনোটের ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ড্রাইভার মালেক।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও বলেন, এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মালেক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল।

তার দাপটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনুসন্ধানে তার আয়-ব্যয়ের সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রার মান ও সম্পদের বিস্তর অসামঞ্জস্য উঠে এসেছে।

তুরাগ থানার কামারপাড়ার বামনের টেক এলাকার বাসা থেকে মালেককে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের হাতে গ্রেফতারের পর মালেক বেশ কয়েকজন সহযোগীর নাম ফাঁস করেছেন।

তাদের মধ্যে রয়েছেন- অফিস সহকারী আবু হানিফ, উচ্চমান সহকারী জাকির হোসেন, প্রধান সহকারী জালাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন হাওলাদার ও আনোয়ার হোসেন।

এছাড়া ডা. বেলাল হোসেন নামের এক প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন মালেক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদফতরের একজন সহকারী পরিচালক যুগান্তরকে বলেন, ড্রাইভার মালেক দীর্ঘদিন ধরে অধিদফতরের ক্যান্টিন দখল করে রেখেছেন।

তার দৌরাত্ম্যে ক্যান্টিন সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। ৮ বছর ধরে ক্যান্টিনটি তিনি নামমাত্র মূল্যে ইজারা নিয়ে দখল করে রেখেছেন।

অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্যেও মালেক জড়িত। কোনো কর্মকর্তা তার সুপারিশ না শুনলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছে মালেক।

এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। লোকলজ্জার ভয়ে কর্মকর্তারা এসব বিষয় কখনও প্রকাশ করেননি। করোনা মোকাবেলায় কোভিড হাসপাতালে আউট সোসিং কর্মচারী নিয়োগেও মোটা অংকের ঘুষ বাণিজ্য করেন মালেক।

আড়াই থেকে ৩ লাখ টাকা ঘুষের বিনিময়ে ল্যাব সহকারী থেকে শুরু করে বিভিন্ন পদে তিনি লোক নিয়োগ দিয়েছেন।

একজন গাড়িচালক হয়েও মালেক পাজেরো জিপ ব্যবহার করেন। তার রয়েছে তেল চুরির সিন্ডিকেট। স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালকরা তেল চুরি করলে তার একটি অংশ মালেককে দিতে হয়। একটি সিন্ডিকেটের মাধ্যমে মালেক স্বাস্থ্য অধিদফতর নিয়ন্ত্রণ করেন।

মালেকের অঢেল সম্পদ: মালেকের ঢাকায় অন্তত চারটি ফ্ল্যাট, ১০টি প্লট, কামারপাড়ায় এক বিঘা জমি, বামনের টেক এলাকায় ১০ কাঠা জায়গার ওপর ৭ তলা বাড়ি (বাড়ি নং ৪২ হাজী কমপ্লেক্স), স্ত্রীর নামে একটি ৭ তলা বাড়ি, হাতিরপুল এলাকায় নির্মাণাধীন ১০ তলা বাণিজ্যিক ভবন রয়েছে।

এছাড়া গবাদিপশুর বৃহৎ খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা পরিচালনা করেন তিনি। হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেটের পেছনে নির্মাণাধীন মালেকের ১০ তলা বাণিজ্যিক কাম আবাসিক ভবন।

এটি দেখাশোনা করেন তার ছোট ভাই আবদুল খালেক। খালেক অধিদফতরের পার শাখার পিয়ন হিসেবে কর্মরত। মালেকের বহু সম্পদ খালেকের স্ত্রীর নামে রয়েছে।

এখন পর্যন্ত চারটি বেসরকারি ব্যাংকে মালেকের নামে-বেনামে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এসব টাকা তার স্ত্রী, ভাই খালেক ও এক ভাতিজাসহ বেশ কয়েকজন আত্মীয়র নামে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী গাড়িচালক মালেকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। ১৯৮২ সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে চালক হিসেবে যোগদান করেন।

পরে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদফতরের পরিবহন পুলে চালক হিসেবে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরে কর্মরত।

ঢাকার বিভিন্ন স্থানে তার একাধিক বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। জাল টাকার ব্যবসা ছাড়াও এলাকায় চাঁদাবাজিতে জড়িত মালেক।

সুত্র: যুগান্তর।

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

ইরানের আইসিবিএম কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তি সহায়তা

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও প্রতিরক্ষা বিশ্লেষক Bruce E. Bechtol Jr. দাবি...

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার, জীবিত ৩২

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলার পর ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা থেকে এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে...

আবেদনময়ী গানে আর কণ্ঠ দিতে চান না শ্রেয়া ঘোষাল

শোবিজ ডেস্ক  ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী Shreya Ghoshal তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এ ধরনের আবেদনময়ী গান নিয়ে নতুন করে মুখ খুলেছেন। এক...