সোমবার, জুন ১৫, ২০২৬

আমরা পেট ভরার রাজনীতি করি না : শফিকুর রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কুষ্টিয়া প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জাতির সমস্ত মানুষের মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না। দলীয় কর্মীদের পেট ভরার জন্যও রাজনীতি করি না।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে জামায়াতের আমির বলেন, “আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে মেধাবীদের মিলনমেলা।”

কারও নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, “যারা এই আচরণ করেছে, তা কোনো মানুষ করে না, এমনকি সাধারণ পশুও করে না। তারা চার পায়া জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। বাংলাদেশের প্রত্যেক যুবক-যুবতী যেন একেকজন আবরার ফাহাদ হয়ে ওঠে।”

গণ–অভ্যুত্থানের যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাঈদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবেন—একেকজন বিপ্লবী কোটি বিপ্লবীর জন্ম দিয়ে যায়। আমি সেই মায়েদের দুয়ারে হাজির হয়েছি, যারা সন্তান হারিয়েছেন। তাদের চোখের কোনায় আমি পানি দেখিনি, রক্ত দেখেছি।”

বিগত সময়ের গুমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অসংখ্য মায়ের বুক থেকে সন্তান তুলে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে রাখা হয়েছে। অনেককে আমরা জীবিত অথবা লাশ হিসেবে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজনসহ আরও কয়েকজনকে আজও খুঁজে পাইনি।”

কুষ্টিয়া থেকে চাল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ করে জামায়াতের আমির বলেন, “প্রতিটি ট্রাক থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়। এতে চালকল ও ট্রাকমালিকেরা অতিষ্ঠ।” পণ্যের দাম কমাতে তিনি তিনটি পদক্ষেপের কথা উল্লেখ করেন—যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং চাঁদাবাজিতে জড়িতদের ভালো কাজে সম্পৃক্ত করা।

নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করে শফিকুর রহমান বলেন, “আমরা মায়েদের জন্য দুটি বিষয় নিশ্চিত করব—মর্যাদা ও নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করব।”

সভা শেষে তিনি কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ