রবিবার, আগস্ট ৯, ২০২৬

‘আপনারাই শক্তি, আপনাদের কারণেই জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে এবং যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খালেদা জিয়ার শেষ বিদায়কে ‘ঐতিহাসিক বিদায়’ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে। গভীর শোকের এই সময়ে দেশবাসীসহ জানাজা ও দাফন কার্যক্রমে দায়িত্ব পালনকারী সবাই যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন। একই সঙ্গে তিনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের—পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব, এপিবিএনসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্য, সততা ও দায়িত্ববোধের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নিরলস ও নীরব দায়িত্ব পালনের কারণেই পুরো অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ, এসএসএফ এবং গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, তাঁদের প্রচেষ্টায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে সমবেদনা জানাতে পেরেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর সম্মানের প্রতিফলন।

এছাড়া বিশাল জনসমুদ্রের মধ্যে প্রতিকূল পরিস্থিতিতেও জানাজা ও দাফন কার্যক্রমের সংবাদ, ছবি ও ভিডিও বিশ্বব্যাপী তুলে ধরায় দেশ-বিদেশের সাংবাদিকদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পোস্টে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় শোকের এই সময়ে তাঁদের ব্যক্তিগত উপস্থিতি ও সহায়তা পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে বিবেচিত হয়েছে।

শেষে তারেক রহমান বলেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই—প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। আপনাদের সহমর্মিতা ও দায়িত্ববোধের কারণেই আমরা এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছি।’

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ