বুধবার, আগস্ট ১২, ২০২৬

আট ইসলামি দলের ‘এক বক্স পলিসি’ চূড়ান্ত পর্যায়ে, আসন বণ্টন আলোচনায়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল একত্রিত হয়ে ‘এক বক্স পলিসি’ বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করছে। দলগুলো নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী দেবেন, যাতে জোটের সকল দলের ভোটার একই প্রার্থীকে সমর্থন করেন।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দলগুলো নির্বাচনি প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপার ও বিডিপি এখন মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছে। প্রতিটি দল ৩০০ আসনে প্রার্থী দিতে চাইছে, তবে সমঝোতার অংশ হিসেবে শতাধিক প্রার্থী প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

দলগুলোর শীর্ষনেতারা মাঠ পর্যায়ে জরিপ সম্পন্ন করেছেন। যেখানে প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, সেই আসনেই প্রাধান্য দেওয়া হবে। দলগুলো জানিয়েছে, প্রার্থী তালিকা নির্ধারণের ক্ষেত্রে সংখ্যা নয়, বরং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাই মূল লক্ষ্য।

আসন বণ্টন নিয়ে জানা যায়, জোটে বড় দল জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি প্রার্থী থাকবে, যা প্রায় ২০০ আসন হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫০–৬০টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ১৫–২০টি, খেলাফত আন্দোলন ৫–৬টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাগপার ২–৩টি এবং বিডিপি ১–২টি আসনে প্রার্থী রাখবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “যেখানে যাঁর অবস্থান ভালো, সাংগঠনিক শক্তি ও প্রার্থীর ইমেজ বিবেচনায় আমরা সেখানে প্রাধান্য দেব, তিনি যে দলেরই হোন না কেন।”

জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেন, “কতটা আসন কে নেবে, কে পাবেন, তা মুখ্য নয়। মুখ্য লক্ষ্য হচ্ছে যাকে কোথায় দিলে তিনি পাস করবেন, বিজয়ী হবেন। সেই ব্যক্তিই অগ্রাধিকার পাবে, এবং এক আসনে শুধু এক দল থাকবে, বাকিরা তাকে সহযোগিতা করবে।”

আসন বণ্টন চূড়ান্ত হলে আগামী বুধ বা বৃহস্পতিবার জানা যাবে কোন দল কতটি আসনে প্রার্থী দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ