মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আজকের বাংলাদেশ পেতে ৪৭’ থেকে অপেক্ষা করতে হয়েছে: জামায়াত আমির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং এই পরিবর্তনের নেতৃত্বে আগামী দিনের ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আজকের বাংলাদেশ পেতে আমাদের ৪৭ সাল থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ছাত্রশিবিরকে আগামী দিনের ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে।” তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছর ধরে ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। “সেই কালো অধ্যায় শেষ হতে চলেছে, কিন্তু এর কালো ছায়া এখনো পুরোপুরি যায়নি,”—বলেন তিনি।

কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, একটি রাজনৈতিক দল এখন যুবকদের কর্মসংস্থান ও বেকার ভাতার কথা বলছে। তবে জামায়াতে ইসলামী চায় না কেউ বেকার ভাতা গ্রহণ করুক। “আমরা চাই কর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজ স্বাবলম্বী হোক,”—যোগ করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সক্ষমতা ও জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, “আগামী ২০২৬ সালের নির্বাচনে নতুন দিগন্ত উন্মোচিত হবে,”—এবং ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্রসমাজের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ