বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

আগামী দুই-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারপার্সন হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

পাঠক প্রিয়

বিএনপির নেতৃত্বের নতুন অধ্যায়, চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ

ইসতিয়াক মাহমুদ মানিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার...

ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করতে হবে : জামায়াতে ইসলামী

বাসস ঢাকা, ৭ জানুয়ারি – জামায়াতে ইসলামের নায়েব আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচন...

পাতানো নির্বাচন হবে না, স্বচ্ছতা নিশ্চিত করবে ইসি: সিইসি নাসির উদ্দিন

অনলাইন ডেস্ক আগের মতো কোনো পাতানো নির্বাচন বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম...

ঢাবির চার শিক্ষককে শোকজের সিদ্ধান্ত, হলের নাম পরিবর্তনে সিন্ডিকেটের সুপারিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা, বৃহস্পতিবার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন আওয়ামীপন্থী শিক্ষককে কেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর...

পাগলাপন্থী আন্দোলন: করিম শাহ ও টিপু শাহের নেতৃত্বে শেরপুরের বিদ্রোহ

সুফি সাগর সামস্ ফকির সন্নাসি বিদ্রোহের প্রেক্ষাপটে শেরপুর অঞ্চলে ১৮শ শতকে পাগলাপন্থী আন্দোলন লক্ষ্যণীয় প্রভাব ফেলেছিল। এই আন্দোলনের প্রবর্তক করিম...

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এর আগে দুপুরে সিলেট সফরে আসেন মির্জা ফখরুল। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যায় নগরীর একটি হোটেলের হলরুমে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে দেশে ‘মবোক্রেসি কালচার’ শুরু হয়েছে, যা গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

তিনি বলেন, “আমরা আশাবাদী যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সরকার ও নির্বাচন কমিশন সে লক্ষ্যেই কাজ করছে। সবাই সহযোগিতা করলে নির্বাচন কমিশন অবশ্যই সফল হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন এবং সংসদের মাধ্যমে সরকার গঠনই গণতন্ত্রের পূর্বশর্ত। জনগণ চায় দেশে ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক, যা গত ১৫ বছর অনুপস্থিত ছিল।

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে এবং দেশে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না; সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এর পূর্ণতা আসে।

বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে প্রমাণ হয়েছে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসত। তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন, আমরা যেন সেটি উপহার দিতে পারি।”

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা যারা বলছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, “দেশ নির্বাচনের পথেই আছে।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

ঢাকা-৭ তারেক এ আদেল মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ব্যবসায়ী তারেক এ আদেল তার...

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জোনায়েদ সাকির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আত্মসামাজিক কর্মসূচি বাস্তবায়নের...

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতায় সিভাসুর বহুমুখী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়...

শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হতে হবে সৃজনশীল ও উদ্ভাবনী : ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়; বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী...