মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

আইসিসির দায়িত্বে ভারতে সৈকত, বিসিবির এনওসি প্রয়োজন নেই

পাঠক প্রিয়

মুক্তিযুদ্ধবিরোধী প্রজন্ম স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু : সুফি সাগর সামস্

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি যারা অবহেলা করে, তাদের কার্যক্রম সরাসরি জাতির স্বার্থের বিরুদ্ধে। এরা হয়তো তরুণ প্রজন্মের...

দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ৬ নতুন ধানের জাত, এর মধ্যে রয়েছে ২ হাইব্রিড

বাসস দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন ছয়টি উচ্চ ফলনশীল ধানের জাত অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি হাইব্রিড...

রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে জনবল নিচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি

রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী...

নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর নানা চর্চা চলছে : মাহদী আমিন

অনলাইন ডেস্ক  ঢাকা, ৪ ফেব্রুয়ারি — বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ...

পাকিস্তান না খেললেও ভারত প্রস্তুত: সূর্যকুমার যাদব

অনলাইন ডেস্ক  লম্বো/মুম্বাই, ৫ ফেব্রুয়ারি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পাকিস্তানের সিদ্ধান্তে অনড় থাকা সত্ত্বেও...

অনলাইন ডেস্ক

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতে অবস্থান করছেন বাংলাদেশের আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।

রোববার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে সৈকতকে দেখা যাওয়ার পর ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়। অনেকের প্রশ্ন ছিল—বিসিবি যখন নিরাপত্তা ইস্যুতে ভারতকে অনিরাপদ বলে মন্তব্য করছে, তখন একজন বোর্ড কর্মকর্তা হয়ে সৈকত কীভাবে ভারত সফর করছেন?

এই ধোঁয়াশা দূর করতে রোববার সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি স্পষ্ট করে জানান, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন নেই। কারণ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আইসিসির এলিট প্যানেলের একজন চুক্তিবদ্ধ আম্পায়ার।

ইফতেখার রহমান বলেন, “সৈকত আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার, আমাদের (বিসিবি) চুক্তিবদ্ধ নন। বিসিবির সঙ্গে তার চুক্তিটি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে। আইসিসির কোনো অ্যাসাইনমেন্ট থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে শিথিলযোগ্য। আমাদের চাকরির চুক্তিতেই স্পষ্টভাবে উল্লেখ আছে—আইসিসির দায়িত্ব থাকলে তিনি বিসিবি থেকে ছুটিতে থাকবেন। এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই।”

উল্লেখ্য, চলমান বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনার পর বর্তমানে আইসিসির দায়িত্ব পালনের অংশ হিসেবে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৈকত। সামনে আরও বড় দায়িত্ব অপেক্ষা করছে তার জন্য। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলের ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে।

যদিও ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবির আপত্তির কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে, তবে আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে সৈকত ও গাজী সোহেলের টুর্নামেন্টে অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এতে স্পষ্ট হচ্ছে—বোর্ড পর্যায়ের কূটনৈতিক অবস্থান ও আইসিসির পেশাদার নিয়োগপ্রক্রিয়া আলাদা বিবেচনায় পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ