শুক্রবার, মার্চ ৬, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের নেই রোহিত-ইশান্ত

পাঠক প্রিয়

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ ও চেয়ারম্যান এম. এ. মোতালেবের নেতৃত্বে ৪,৫০০ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৪ মার্চ ২০২৬ — শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের নেতৃত্বে জাল-জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে...

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির ত্রিমুখী পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন

বিশেষ প্রতিবেদক রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যায় শৃঙ্খলা ফেরাতে ত্রিমুখী পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডাইভারশন ও ইউটার্ন...

লক্ষ্মীপুরে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, চার সদস্য আহত

প্রতিবেদক, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরদের ওপর গণপিটুনি ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে...

মোহাম্মদপুর-আদাবরে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৯৫

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ জনকে গ্রেফতার করেছে।...

রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে : অক্সফোর্ড ইকোনমিকস

অনলাইন ডেস্ক অক্সফোর্ড ইকোনমিকস–এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে Bangladesh Nationalist Party (বিএনপি) সরকার গঠন করায় দেশে...

আইপিএল শেষ হলেই দুবাই থেকে সোজা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বিরাট কোহলির দল। কিন্তু দল ঘোষণার আগেই বড় ধরনের একটি ধাক্কা খেলো টিম ইন্ডিয়া। আইপিএল চলাকালেই কাঁধের ইনজুরিতে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। সেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, কোনো দলেই রাখা হয়নি ভারতের সহ-অধিনায়ককে।

টেস্ট দলে রয়েছে চমকও। চার টেস্টের সিরিজে জায়গা হয়েছে অভিষেক না হওয়া তরুণ পেসার মোহাম্মদ সিরাজের। ফিরেছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব।

রোহিতের মতো একই দশা হয়েছে পেসার ইশান্ত শর্মারও। আইপিএলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। ফলে তাকেও রাখা হয়নি টেস্ট দলে। তবে রোহিত ও ইশান্তের অবস্থা ও উন্নতি পর্যবেক্ষণে রাখার কথা বলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই পরবর্তীতে তাদের যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও রোহিত খেলতে পারেননি। কাফ মাসলের চোটে বাইরে ছিলেন। ঋষভ পন্ত সীমিত ওভারের সিরিজ থেকে বাদ পড়লেও টেস্ট দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঠিকই রয়েছেন।

চোট আঘাত রয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটেও। চোটের কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের। পন্তের মতো ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন পৃথ্বী শ। রোহিত না থাকায় বিরাট কোহলির ডেপুটি হিসেবে থাকবেন লোকেশ রাহুল। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করায় টি-টোয়েন্টিতে প্রথমবার ডাক পেয়েছেন রহস্য স্পিনার বরুন চক্রবর্তী।

অস্ট্রেলিয়ায় ৪ টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও সম সংখ্যক ওয়ানডে খেলবে ভারত। প্রাথমিকভাবে যে সূচি জানা গেছে, তাতে ২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে সফরটি শুরু হওয়ার কথা। শেষ দিকে হবে চার টেস্ট। যা শুরু হওয়ার কথা ১৫ জানুয়ারি।

ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, শুভমান গিল, সাহা, ঋষভ পান্ত, বুমরাহ, সামি, উমেশ যাদব, নবদীপ সৈনি, কুলদীপ যাদব, রবীন্দ্র যাবেদা, রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সৈনি, শার্দুল ঠাকুর।

টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সৈনি, দীপক চাহার ও বরুন চক্রবর্তী।

 

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে গভীর সংকট।...

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পথনকশা তৈরির কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম  স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিক...

চেলসির জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয়, চ্যাম্পিয়নস লিগের আশা আরও উজ্জ্বল

অনলাইন ডেস্ক  ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি তাদের চ্যাম্পিয়নস লিগের আশা জোরদার করেছে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ব্লুজরা ৪-১ ব্যবধানে...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...