রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

অসুস্থ তৃণমূল নেতার জন্য উপমন্ত্রী শামীমের উদারতা

পাঠক প্রিয়

করোনার প্রকোপে সবাই যার যার মতো ব্যস্ত। সংক্রমণের ভয়ে অনেক হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা পাওয়াও দুরূহ হয়ে গেছে। এই অবস্থায় নিজের দলের উপজেলা পর্যায়ের নেতার অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে এলেন খোদ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
শুধু তাই নয়, হৃদরোগে আক্রান্ত রোগী আসার আগে তার ভর্তিসহ অন্যান্য সব কাজও গুছিয়ে রাখেন উপমন্ত্রী। কারণ তিনি যখন হাসপাতালে পৌঁছেন তখনও রোগী এসে পৌঁছেনি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে জাতীয় হৃদরোগ হাসপাতালে। ছাত্রলীগের সাবেক সভাপতি উপমন্ত্রী এনামুল হক শামীমের এমন উদারতায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
জানা গেছে, উপমন্ত্রী শামীমের নিজ এলাকা শরিয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম স্ট্রোক করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় হৃদরোগ হাসপাতালে।

দলের এই নেতার অসুস্থতার কথা শুনে দ্রুত হাসপাতালে ছুটে আসেন এনামুল হক শামীম। তবে গিয়ে দেখেন রোগীকে তখনো হাসপাতালে আনা হয়নি। পরে বসে না দেখে সঙ্গে থাকা লোকদের নিয়ে দ্রুত রোগীর ভর্তি, সিসিইউতে রাখার ব্যবস্থা করেন তিনি।

যখন সবকিছু তৈরি হয়ে যায় তখন রোগীকেও নিয়ে আসা হয় হাসপাতালে। পরে হাসপাতালের সিসিইউর ৩ নম্বর বেডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে শাহ আলমকে।

মাস্টার শাহ আলমের মোবাইলে কল করলে তার স্বজন পরিচয়ে একজন ঢাকা টাইমসকে বলেন, উপমন্ত্রী শামীম ভাই এত ব্যস্ততার মধ্যেও একজন তৃণমূলের কর্মীর জন্য যেভাবে ছুটে এসে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন তাতে আমরা কৃতজ্ঞ। অন্য রাজনীতিবিদরা এর থেকে শিক্ষা নিতে পারেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ