মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হলে আল্লাহ-রসুলের শাসনতন্ত্র কায়েম করতে হবে : বিএইচপি চেয়ারম্যান সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত ড্র আজ ওয়াশিংটনে

স্পোর্টস ডেস্ক ফুটবল প্রেমীদের জন্য আজকের দিনটি বিশেষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬...

যেসব খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়

অনলাইন ডেস্ক মানুষের শরীরের ঘ্রাণ কেবল শারীরিক পরিচ্ছন্নতার প্রতিফলন নয়, বরং এটি আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থা, হরমোন এবং এমনকি জিনগত...

জাতীয় নির্বাচন ও গণভোট: ইসির প্রস্তুতি শতভাগ, তফসিলের তারিখ চূড়ান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) শতভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসি...

কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে অবৈধ মুঠোফোন ব্যবহার এবং এর প্রভাব

নিজস্ব প্রতিবেদক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কারাগার—কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার—অবৈধ কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।...

লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ...

বর্তমানে দেশে ইসলামি শাসন কায়েম এবং অর্থনৈতিক মুক্তি অর্জনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে হলে আল্লাহ-রসুলের শাসনতন্ত্র বাস্তবায়ন করতে হবে। আল্লাহ-রসুলের শাসনতন্ত্র হলো, মদিনা সনদ। এই সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। ৬২২ খ্রি: বিশ্বনবী মুহম্মদ (স) এই সংবিধান প্রণয়ন করেন এবং মহান আল্লাহ অনুমোদন করেন। এই শাসনতন্ত্র সম্পূর্ণ অসাম্প্রদায়িক উদারচিন্তার বহুত্ববাদী সংবিধান।

অদ্য ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকেলে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ এমরান খানের নেতৃত্বে স্থানীয় একটি প্রতিনিধি দল রাজধানীর পুরানা পল্টনে বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যনের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় দেশের বিদ্যমান রাজনীতি ও শাসনতন্ত্র সম্পর্কিত মতবিনিময়কালে সুফি সাগর সামস্ এসব কথা বলেন।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ অনেক দুঃখকষ্ট নিয়ে জীবনযাপন করছে। তাদের একমাত্র আকাঙ্খা অর্থনৈতিক মুক্তি। তারা স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু বাহাত্তরের শোষণতান্ত্রিক সংবিধান অর্থনৈতিক মুক্তির পথ রুদ্ধ করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকারও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কোনো কমিশন গঠন করেনি। অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হলে ইসলামি শাসন কায়েম করতে হবে। আর ইসলামি শাসন কায়েম করতে হলে মহান আল্লাহ-রসুলের শাসনতন্ত্রের বিকল্প নেই।

জনগণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং ইসলামি শাসন কায়েম করার একটি সুযোগ করে দিয়েছিল। কিন্তু বাহাত্তরের সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার গঠন করার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সুফি সামস্ বলেন, জনগণ যেভাবে একাত্তরে বঞ্চিত হয়ে শূন্যহাতে দুর্ভীক্ষের মহামারি নিয়ে ঘরে ফিরেছিল, একইভাবে চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর মবজাস্টিজ, হত্যা, খুন, হানাহানি, ভাংচুর, অগ্নিসংযোগ, ধর্ম-বিদ্বেষ আর আতঙ্ক নিয়ে ঘরে ফিরেছে। কর্ম হারিয়ে বেকার হয়েছে হাজার হাজার মানুষ। মাসের পর মাস বেতন না পেয়ে ক্ষুধাযন্ত্রণা নিয়ে শ্রম ভবন প্রাঙ্গনে মাতম করছে নারী-পুরুষ। এসব থেকে মুক্তি পেতে হলে আল্লাহ-রসুলের সংবিধানকে বুকে ধারণ করে জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ জাতি অসম্ভবকে সম্ভব করতে পারে।

আল্লাহ-রসুলের শাসনতন্ত্র বাস্তবায়ন ছাড়া কখনোই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মতবিনিময় সভায় মন্তব্য করেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বাদল। তিনি বলেন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি আল্লাহ-রসুলের শাসনতন্ত্রের আলোকে ইসলামি রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং ধর্ম-বিদ্বেষে লিপ্ত হবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না, থাকবে শুধুই মানবতা।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির প্রেসিডিয়াম সদস্য মোঃ ফজলুল বারী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল বাদল, মোঃ আয়ুব আলী ও মোঃ রেজাউল করিম, অর্থ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, দফতর সম্পাদক মোঃ খুরশীদ আলম সরকার, কেরাণীগঞ্জ থানার সভাপতি মোঃ এমরান খান প্রমুখ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ

মুস্তাফিজের ঝড়ে দুবাই ক্যাপিটালসের সহজ জয়

স্পোর্টস ডেস্ক আইপিএল টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার...

যেসব খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়

অনলাইন ডেস্ক মানুষের শরীরের ঘ্রাণ কেবল শারীরিক পরিচ্ছন্নতার প্রতিফলন নয়, বরং এটি আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থা, হরমোন এবং এমনকি জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বিভিন্ন...

ক্রিশ্চিয়ানো রোনালদো আবুধাবিতে আল নাসরের প্রস্তুতি ক্যাম্পে যোগদান

অনলাইন ডেস্ক আবুধাবি, ৮ ডিসেম্বর ২০২৫ – ফুটবল প্রেমীদের জন্য আনন্দের সংবাদ। আন্তর্জাতিক ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ...

মহানবী (স) ৬২২ খ্রিস্টাব্দে গণভোটে মদিনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন : সুফি সাগর সামস্

  ভারত উপ-মহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন হযরত মাওলানা আবদুল আজিজ (র)। শুরুতে যুদ্ধের নেতৃত্ব মুসলমানদের হাতেই ছিল। কিন্তু ১৮৮৬ খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম...

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ

অনলাইন ডেস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Ministry of Defence MOD Job Circular 2025) কর্তৃপক্ষ হতে দৈনিক যুগান্তরে ০৮ ডিসেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মোট ১৩ জন...

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশ...

অর্থনীতির গতি মন্থর: চার খাতেই ধীরগতি, পিএমআই–এ বড় পতন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রবাহ উত্থান–পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক মাসে যে গতি বাড়ে, পরের মাসেই তার গতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স...

মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি ব্যাংকের গ্রাহক অর্থ আত্মসাৎ ও জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫: ঢাকা মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মনিরুল ইসলামকে নিয়ে গ্রাহক...

বিএনপি ক্ষমতায় গেলে খাল খননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে : তারেক রহমান

অনলাইন প্রতিবেদক বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিতে পানি ব্যবস্থাপনা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়েই সরকারগুলো পানি...