বুধবার, জুন ৩, ২০২৬

‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি: ক্রিকেটারদের আয় নিশ্চিতের লক্ষ্য

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ঢাকা, ৪ ফেব্রুয়ারি: আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ও আয় ক্ষতির পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে তিন দলের একটি ঘরোয়া টুর্নামেন্ট। ‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ। প্রতিযোগিতার আগে দলগুলো অনুশীলন শুরু করেছে।

মাত্র চার ম্যাচের এই টুর্নামেন্টে মোট ব্যয় হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। ম্যাচ ফি ও প্রাইজমানি দিয়ে ক্রিকেটারদের ক্ষতি আংশিকভাবে পূরণ করাই মূল লক্ষ্য।

প্রতিটি ম্যাচে অংশ নেওয়ার জন্য ক্রিকেটাররা পাবেন ৫০ হাজার টাকা। কোনো দল ম্যাচ জিতলে অতিরিক্ত ১০ লাখ টাকা প্রাইজমানি দলীয়ভাবে ভাগ করা হবে। প্রতি দলে ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে ২০ জন থাকায় একজন ক্রিকেটারের ভাগ গড়ে প্রায় ৫০ হাজার টাকা। লিগ পর্বের দুটি ম্যাচ জিতলে একজন ক্রিকেটার গড়ে আরও ২ লাখ টাকা পাবেন।

লিগ পর্বে তিনটি ম্যাচের পর শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। চ্যাম্পিয়ন দল ১ কোটি টাকা প্রাইজমানি পাবে, যা ভাগ করলে একজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা। রানার্সআপ দল ৪০ লাখ টাকা পাবেন, যার প্রত্যেক ক্রিকেটারের ভাগ আনুমানিক ২ লাখ টাকা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের একজন ক্রিকেটারের মোট আয় হতে পারে কমপক্ষে ৭ লাখ টাকা, আর রানার্সআপ দলের ক্রিকেটারের আয় অন্তত ৪ লাখ টাকা।

ম্যাচ ফি ও দলীয় প্রাইজমানির বাইরে ব্যক্তিগত পুরস্কারও থাকছে। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা, পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। সর্বোচ্চ রানসংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারির জন্য থাকছে ৩ লাখ টাকা করে পুরস্কার।

সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ মুখোমুখি হবে দুরন্ত একাদশের সঙ্গে। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ হবে দুর্বার একাদশ। প্রথম পর্বের শেষ ম্যাচ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুর্বার ও দুরন্ত একাদশের মধ্যে। ফাইনাল ম্যাচ হবে ৯ ফেব্রুয়ারি। সব ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা বিনামূল্যে বসে দেখতে পারবেন। বিনামূল্যে খেলা দেখার জন্য অবশ্যই স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সাথে রাখতে হবে।

৩ দলের স্কোয়াড:

  • ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান সহ ১৩ জন।

  • দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব সহ ১১ জন।

  • দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার সহ ১১ জন।

বিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্ট ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পূরণের পাশাপাশি দেশের ক্রিকেটারদের ফর্ম ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ