শনিবার, জুলাই ১৮, ২০২৬

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিতের দাবি যুক্তরাষ্ট্রের, অস্বীকার তেহরানের

পাঠক প্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার প্রায় ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

ব্রিফিংয়ে লিভিট বলেন, “প্রেসিডেন্টের কাছে আসা তথ্যে জানা গেছে, ইরান সরকার ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। যাদের আজই ফাঁসি দেওয়ার কথা ছিল।”

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর কূটনৈতিক চাপের মুখেই ইরান সরকার এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, চলমান বিক্ষোভের ঘটনায় কাউকে ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, “বিক্ষোভের কারণে কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়ার ইচ্ছা বা পরিকল্পনা আমাদের নেই। এ ধরনের শাস্তি প্রদানের বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাতেই নেই।”

তিনি জোর দিয়ে বলেন, ফাঁসি কার্যকরের বিষয়ে যেসব খবর প্রচার হচ্ছে, সেগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, ইরানে চলমান বিক্ষোভ ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরানের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ