সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

স্কুলজীবনের ঘটনার জন্য ক্ষমা চাইলেন অভিনেত্রী ঐশী

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে স্কুলজীবনের এক অভূতপূর্ব ঘটনার কথা স্মরণ করে ক্ষমা চেয়েছেন।

ঐশী জানান, তিনি দশম শ্রেণিতে পড়ার সময় একজন তরুণ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন। তবে তার প্রতিক্রিয়া ছিল চমকপ্রদ—ঐশী সেই তরুণকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি হাসিমুখে বলেন, “বয়স কম থাকায় বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তখন আমার ছিল না।”

পরক্ষণেই ঐশী সেই তরুণের কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমি তখন ইম্যাচিউর ছিলাম। আই অ্যাম সোরি। আমি এখন তাকে উদ্দেশ করে বলছি।”

চলচ্চিত্র জগতে ব্যস্ত সময় পার করছেন ঐশী। সম্প্রতি তার অভিনীত ‘নূর’ ওটিটিতে মুক্তি পেয়েছে, যেখানে তার বিপরীতে দেখা গেছে আরিফিন শুভকে। এ ছাড়াও শাকিব খানের বিপরীতে তাকে দেখা যাবে আসন্ন ‘সোলজার’ সিনেমায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ