বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সৌদি আরবের ভিসা ও আবাসিক অনুমোদন বৃদ্ধি

পাঠক প্রিয়

ভিসা ও আবাসিক অনুমোদনের মেয়াদ বৃদ্ধি করেছে সৌদি আরব। এজন্য কোনো বাড়তি ফি দিতে হবে না।

এর ফলে সুবিধা পাবেন শ্রমিক ও গৃহকর্মে নিয়োজিতরাও। যেসব শ্রমিক বা গৃহকর্মী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিদেশে আটকা পড়ে আছেন, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে সৌদি আরবে ফিরতে পারেননি বা পারছেন না, তারা এই সুবিধা পাবেন। ভিসা ও আবাসিক অনুমোদন বৃদ্ধি করা হয়েছে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বিদেশে আটকে পড়া অভিবাসীদের ‘রি-এন্ট্রি ভিসা’র বৈধতার মেয়াদ বৃদ্ধি করেছে সৌদি আরবের জেনারেল ডিরেস্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত)। এক মাসের মতো এই বর্ধিত মেয়াদে কোনো ফি নির্ধারণ করা হয়নি।

সৌদি আরবে অবস্থানকারী বিদেশী, যাদের আগমন/বহির্গমন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এ সুযোগ নিতে পারবেন। এতে আরো বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক যোগাযোগ নিষিদ্ধ থাকার ফলে অনেক মানুষ বিদেশে আটকা পড়ে আছেন। তারা সৌদি আরবে ফিরতে পারেননি যথাসময়ে। ফলে এই নীতি কার্যকর হবে বিদেশি শ্রমিক ও গৃহকর্মে নিযুক্ত শ্রমিকদের জন্যও। এ ছাড়া যেসব বিদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি অথচ তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও এই সুযোগ নিতে পারবেন ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। তবে বাণিজ্যিক পেশায় কর্মরত যেসব বিদেশি সৌদি আরবে ফেরার অপেক্ষায় রয়েছেন তারাও এই সুযোগ নিতে পারবেন ইকামা বর্ধিতকরণসহ। এই সময়সীমা বর্ধিতকরণ স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।
সম্প্রতি জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ভার্চুয়াল মিটিং হয় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা নিয়ে। এর চারদিন পরে সৌদি আরব এমন সিদ্ধান্ত প্রকাশ করল। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, এর ফলে জি-২০ এর সদস্য দেশগুলোর মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে। গত ১৫ই মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব।
জুনে সৌদি আরবে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। এরপর প্রতিদিনের হিসাবে সংক্রমণের সংখ্যা কমতে শুরু করে। সোমবার সেখানে নতুন ৭৬৮ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এ নিয়ে সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২১ হাজার ৪৫৬। সোমবার মারা গেছেন ২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১০৭। তবে করোনা ভাইরাস সংক্রমণে নতুন করে সোমবার শীর্ষে উঠে এসেছে পবিত্র মক্কা নগরী। সেখানে সোমবার আক্রান্ত হয়েছেন ৬৭ জন। জেদ্দায় ৫৭ জন। মদিনায় ৫০ জন। রিয়াদ এবং হুফুফে ৪৬ জন। দাহরানে ৪৪ জন। হেইলে ২৭ জন এবং আল মোবারাজে ২৫ জন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ