সোমবার, মে ১১, ২০২৬

‘সাইলেন্স—আ মিউজিক্যাল জার্নি’ মার্কিন যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহার প্রথম ছবি ‘সাইলেন্স—আ মিউজিক্যাল জার্নি’ দেশে মুক্তির পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রদর্শিত হচ্ছে। ২৫ জানুয়ারি থেকে ফ্লোরিডার মুভিস অব লেক ওর্থ থিয়েটার-এ চলা সিনেমাটি দর্শকের ভালোবাসা পাচ্ছে।

ছবিটি মুক্তির ব্যবস্থা করায় পরিচালক ইমন সাহাকে ধন্যবাদ জানিয়েছেন নায়ক সাইমন সাদিক, তিনি ফেসবুকে লিখেছেন, “আমেরিকার হলে নিজের ছবি মুক্তি পেয়েছে। এটা অবশ্যই আনন্দের।”

‘সাইলেন্স’ গল্পটি কেন্দ্র করে গ্রামের একটি বাউল পরিবারের মেয়ের সংগীত যাত্রা। সিনেমায় দেখানো হয়েছে কিভাবে গ্রামের সাদামাটা গান থেকে শহরের জৌলুস, যশ ও জনপ্রিয়তার আকর্ষণে মেয়েটি তার নিজস্ব সঙ্গীতের সত্তা হারিয়ে ফেলে।

ইমন সাহা বলেন, “ছবিটিতে জাগতিক ও আধ্যাত্মিক যাত্রার সম্পর্ক তুলে ধরা হয়েছে। মেয়েটি যখন গ্রাম থেকে শহরে আসে, তখন তার জীবনের সংগ্রাম ও অভিজ্ঞতা দর্শক দেখতে পাবেন।”

ছবিতে সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার ও আজাদ আবুল কালামসহ আরও অনেকে অভিনয় করেছেন।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ