বুধবার, নভেম্বর ১১, ২০২৬

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার হাফিজ উদ্দিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে জাতীয় সংসদকে গণতন্ত্রের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

স্পিকার তার ভাষণে বলেন, “বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক।” তিনি মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার সংগ্রামের স্মৃতিচারণও করেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে স্বৈরশাসনের আগমন ঘটেছে, কিন্তু বাংলাদেশের জনগণ সবসময় তা প্রতিহত করেছে। বিশেষ করে জুলাইয়ের গণ–অভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণ তার সাহস ও একতা প্রমাণ করেছে। স্পিকার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সংসদ ও সরকারের কার্যক্রম নিয়ে জনগণের অধীর আগ্রহের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে।

এ সময় স্পিকার জানান, নিরপেক্ষতা বজায় রাখতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। তিনি সবশেষে বলেন, “সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ