শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

শুধু দুটি জানালা আছে রোকেয়ার স্মৃতি

পাঠক প্রিয়

রোকেয়া সাখাওয়াত হোসেনের পৈতৃক ভিটায় একটি ভাঙা দেয়ালে দুটি জানালার আকৃতি কোনো রকমে টিকে আছে এখনো। দর্শনার্থীরা তা-ই দেখছেন। 

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটির ভবন নির্মাণে খরচ হয়েছিল প্রায় চার কোটি টাকা। শুরু থেকেই সংগ্রহশালার ধূলিমলিন কাচের আলমারিগুলোতে কখনোই কোনো স্মারক রাখা হয়নি। পাঠাগারে প্রায় ছিঁড়ে যাওয়া একটি রোকেয়া রচনাবলীর দেখা মিলল। গবেষণাকক্ষটি বেহাল, প্রায় দুই যুগে কোনো গবেষণাই আলোর মুখ দেখেনি।

গত ২৩ নভেম্বর স্মৃতিকেন্দ্রে গিয়ে আরও দেখা গেল, মিলনায়তনের ছাদ ভাঙা। সেখান দিয়ে পাখি ঢোকে, দর্শকের চেয়ারে পাখির মল। মঞ্চের গদিওয়ালা চেয়ারগুলো নানা জায়গায় ছিঁড়ে গেছে। প্রশিক্ষণকক্ষে দেখা গেল, ২৫টি সেলাই মেশিনের ঢাকনা বন্ধ থাকতে থাকতে সেগুলো নষ্ট হওয়ার পথে।

অথচ কেন্দ্রের সবুজ মাঠে রোকেয়ার পিতলের ভাস্কর্যটি জানান দিচ্ছে, ২০০১ সালে স্মৃতিকেন্দ্রটি যাত্রা শুরু করেছিল রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্মকে সবার কাছে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে। কথা ছিল, তাঁর কাজ নিয়ে গবেষণা, তাঁর লেখা গ্রন্থের অনুবাদ, প্রচার, প্রকাশনা হবে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ