শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

‘শিগগির কিউবার পতন হবে’—ট্রাম্পের মন্তব্য

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগির কিউবার পতন ঘটতে পারে। তিনি দাবি করেছেন, কিউবা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে।

শুক্রবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেন সিএনএনের উপস্থাপক ডানা ব্যাশ।

সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে ট্রাম্প কিউবার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘শিগগির কিউবার পতন ঘটবে। যদিও বিষয়টা অপ্রাসঙ্গিক, তবু বলে রাখছি যে কিউবারও পতন ঘটতে যাচ্ছে। তারা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে।’

ট্রাম্প আরও বলেন, কিউবার বিষয়ে দায়িত্ব দেওয়া হতে পারে তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ‘তারা একটি চুক্তি করতে চায়। তাই আমি মার্কোকে (পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও) সেখানকার দায়িত্ব দেব। তারপর দেখব কী হয়,’ বলেন তিনি।

তবে ট্রাম্প জানান, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের জায়গায় রয়েছে ইরান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলাই বর্তমানে তাদের প্রধান লক্ষ্য।

এর এক দিন আগে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যেও কিউবার প্রসঙ্গ তুলেছিলেন ট্রাম্প। তিনি বলেন, কিউবার বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের তাঁদের জন্মভূমিতে ফিরে যাওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার। এর মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী এজেন্ডা হতে পারে কিউবা।

গত বৃহস্পতিবার নিজের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি খুব ভালো কাজ করছেন। আর আপনার পরবর্তী কাজ হবে বিশেষ করে কিউবাকে নিয়ে, যেটা আমরা করতে চাই।’

তবে একাধিক ইস্যু একসঙ্গে সামাল দেওয়ার বিষয়ে সতর্ক থাকার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা চাইলে সবকিছু একই সময়েও করতে পারতাম, কিন্তু তখন খারাপ কিছু ঘটে যেত। বছরের পর বছর ধরে আপনি যদি বিভিন্ন দেশকে লক্ষ্য করে থাকেন, দেখবেন সবকিছু খুব দ্রুত করতে গেলে খারাপ কিছু ঘটে। আমরা আমাদের দেশের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে দেব না।’

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ