বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিল পাকিস্তান

পাঠক প্রিয়

করোনার জেরে দীর্ঘদিন ধরে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পর সিদ্ধান্ত পরিবর্তন করল দেশটি। প্রাথমিক বিদ্যালয় ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানে এখন পর্যন্ত তিন লাখ দুই হাজার চারশ ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার মধ্যে ছয় হাজার তিনশ ৮৯ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন দুই লাখ ৯০ হাজার দু’শ ৬১ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন মাত্র পাঁচ হাজার সাতশ ৭৪ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাস পর মাধ্যমিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়  আজ মঙ্গলবার থেকে পুনরায় খুলে দেওয়া হলো পাকিস্তানে।

পাকিস্তান সরকার বলছে, শিক্ষা প্রতিষ্ঠান চালুর পর করোনাভাইরাস যেন ছড়িয়ে যেতে না পারে সেজন্য কঠোরভাবে বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতের তুলনায় পাকিস্তান করোনায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। কারণ, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৯ লাখ ৩০ হাজার দু’শ ছয়জন এবং মারা গেছে ৮০ হাজার আটশ আটজন।  এখনো ণয় লাখ ৯০ হাজারের বেশি মানুষ সে দেশে করোনা আক্রান্ত হয়ে আছে।

সূত্র : আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ